ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

ফ্রান্সে বাংলাদেশি যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০:২৭, ২৫ জুন ২০২৩
ফ্রান্সে বাংলাদেশি যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার
সোয়েব আহমদ

ফ্রান্সে সোয়েব আহমদ নামে ২২ বছর বয়সী বাংলাদেশি একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্যারিস শহরের একটি বাসা থেকে গত বৃহস্পতিবার মরদেহটি উদ্ধার করা হয়। সোয়েব মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রামের মৃত সমছ উদ্দিনের ছেলে।

এই ঘটনায় ফ্রান্সের পুলিশ পাঁচজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে।

সোয়েবের মৃত্যু প্রথমে রহস্যজনক মনে হলেও তদন্ত শেষে ফ্রান্সের পুলিশ জানিয়েছে, এক ধরনের মানসিক রোগের কারণে সোয়েব নিজেই নিজের অজান্তে চাকু দিয়ে গলা কেটে ফেলে। এতে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় কারো কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

Advertisement

শনিবার রাতে মুঠোফোনে ফ্রান্স প্রবাসী সিনিয়র সাংবাদিক নূরুল ওয়াহিদ এ তথ্য জানিয়েছেন।

পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, সোয়েব দীর্ঘদিন ধরে এক ধরনের মানসিক সমস্যায় ভুগছিল। যার কারণে সে চাকু দিয়ে নিজেই নিজের অজান্তে গলা কেটে ফেলে। এতে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছিল। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে। 

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে। 

নিহতের স্বজন ও ফ্রান্স প্রবাসী সূত্রে জানা গেছে, সোয়েব আহমদ দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। সেখান থেকে কয়েক মাস আগে তিনি ফ্রান্সে পাড়ি দেন।

সেখানে যাওয়ার পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন সোয়েব। এরপর তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে সম্প্রতি সংশ্লিষ্ট হাসপাতাল সোয়েবকে ছাড়পত্র দেয়। এরপর সোয়েব তার মামাতো ভাই বেলাল আহমদের বাসায় উঠেন। ঐ বাসায় গত বৃহস্পতিবার দুপুরে সোয়েবের গলা কাটা মরদেহ পাওয়া যায়।

নিহত সোয়েবের চাচাতো ভাই জাকারিয়া আহমদ নোমান বলেন, সোয়েব মানসিক সমস্যায় ভুগছিল। এ কারণে সে নিজেই নিজের গলা কেটে ফেলেছে বলে শুনেছি। ঘটনাটি আসলে দুঃখজনক। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: প্রবাসী
লিংক সফলভাবে কপি হয়েছে!