ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যেভাবে ফাঁস নিলেন প্রবাসীর ছেলে, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল দৃশ্য

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ১৭ জুন ২০২৩
যেভাবে ফাঁস নিলেন প্রবাসীর ছেলে, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল দৃশ্য
মুন্না খান (বামে) -ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবকের আত্মহত্যার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পাতাবাড়িয়া গ্রামের প্রবাসী আল আমিন খানের ছেলে মুন্না খান (১৯) শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে নিজের হাত-পা ও মুখ নিজে বেঁধে একটি করাত কলের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। 

করাত কলের মধ্যে বসানো সিসিটিভি ক্যামেরায় মুন্নার আত্মহত্যার দৃশ্য রেকর্ড হয়ে যায়। রাত ৯টার দিকে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুন্নার ঝুলন্ত মরদেহ নামায়। ওই সময় সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায় ফুটেজে দেখা যায় মুন্না একাকী নিজের হাত-পা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আড়ার সঙ্গে ঝুলে পড়েন। 

এ বিষয়ে মুন্নার মা মঞ্জু বেগম বলেন, সে শিউলি বেগমের করাত কলে চাকরি করতো। প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারে বলে তাদের ধারণা। 

Advertisement

মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর বলেন, মুন্নার আত্মহত্যার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তাই এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!