ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অস্ত্রোপচারে গলা থেকে বের করা হলো গাড়ির চাবি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ১৫ জুলাই ২০২৩
অস্ত্রোপচারে গলা থেকে বের করা হলো গাড়ির চাবি
ছবি: সংগৃহীত

সৌদি আরবে অস্ত্রোপচার করে গলা থেকে বের করা হলো গাড়ির চাবি। শুক্রবার সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে জানা গেছে, ‘খেলার ছলে’ গলার ভেতর গাড়ির চাবি ঢুকিয়েছিলেন ৪৯ বছর বয়সী এক ব্যক্তি। সেটি তার গলার ভেতর শক্ত হয়ে আটকে যায়। পরবর্তীতে অস্ত্রোপচার করে চিকিৎসকদের সেটি বের করতে হয়।

লোহিত সাগরের আল-কুনফুদাহ হাসপাতালের একদল চিকিৎসক চাবিটি বের করত ১৫ মিনিটের অস্ত্রোপচার করেন। জরুরিভিত্তিতে তাকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

পরবর্তীতে ওই ব্যক্তি স্বীকার করেন তিনি মজা করে চাবিটি গেলার চেষ্টা করেন। তবে সেটি গলায় আটকে গিয়ে তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।

Advertisement

ওই ব্যক্তির গলার করা একটি এক্সরেতে দেখা যাচ্ছে, লোহার চাবিটি তার শ্বাসনালীতে আটকে আছে।

গলায় চাবি আটকে যাওয়া ব্যক্তির আগে থেকেই হার্টের সমস্যা ছিল। ফলে হাসপাতালে আসার পর জরুরিভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। চাবিটি বের করে তাকে আবার হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!