ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জিমে ভারোত্তোলন করতে গিয়ে ফিটনেস প্রশিক্ষকের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫৪, ২২ জুলাই ২০২৩
জিমে ভারোত্তোলন করতে গিয়ে ফিটনেস প্রশিক্ষকের মৃত্যু!
জাস্টিন ভিকি - ফাইল ছবি

ইন্দোনেশিয়াতে একটি জিমনেশিয়ামে ভারোত্তোলনের সময় ঘাড় ভেঙে এক ফিটনেস প্রশিক্ষকের মৃত্যু হয়েছে।

গত শনিবার (১৫ জুলাই) এ দুর্ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া

প্রতিবেদনে জানানো হয়, জাস্টিন ভিকি নামের ৩৩ বছর বয়সী ওই ইন্দোনেশিয়ান ফিটনেস ইন্ফ্লুয়েন্সার বালিতে একটি জিমে কাজ করতেন। সেখানে ২১০ কেজি ভারোত্তোলন করার সময় ওজনের চাপে তার ঘাড় ভেঙে যায়।

Advertisement

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় জাস্টিন ভিকি কাধে করে ভারোত্তোলন করতে ছিলেন। কিন্তু ভারোত্তোলনের জন্য তিনি সঠিকভাবে দাঁড়াতে পারছিলেন না।

২১০ কেজি ভারোত্তোলন করতে গেলে তার ঘাড় ভেঙে গিয়ে হার্ট এবং লাং এ আঘাত পান। এতেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর জাস্টিন ভিকিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার দ্রুত অপারেশন করা হলেও বাঁচানো যায়নি।

এ ঘটনায় জিম কর্তৃপক্ষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে জাস্টিন ভিকি একজন দক্ষ ফিটনেস প্রশিক্ষক ছিলেন বলে জানায়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!