ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২০ বছরে প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকর করবে সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৫, ২৭ জুলাই ২০২৩
২০ বছরে প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকর করবে সিঙ্গাপুর
ছবি: সংগৃহীত

প্রায় ২০ বছর পর সিঙ্গাপুরে কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। মাদক পাচারে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দেশটির মানবাধিকার আইনজীবীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

সিঙ্গাপুরের নাগরিক সারিদেউই জামানি(৪৫), ২০১৮ সালে ৩০গ্রাম হেরোইন পাচারের জন্য দোষী সাব্যস্ত হন।

সিঙ্গাপুরের মোহাম্মদ আজিজ বিন হুসেনের পরে তিনি দ্বিতীয় মাদক অপরাধী যার মৃত্যুদণ্ড কার্যকর হবে।

Advertisement

সিঙ্গাপুরে বিশ্বের কিছু কঠিনতম মাদকবিরোধী আইন রয়েছে, যেগুলো সমাজকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় বলে জানিয়েছে।

আজিজ ৫০ গ্রাম হেরোইন পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। সিঙ্গাপুরের আইন অনুসারে, ১৫ গ্রামের বেশি হেরোইন এবং ৫০০ গ্রামের বেশি গাঁজা পাচারের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা যেতে পারে।

সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো (সিএনবি) বিবিসির সঙ্গে যোগাযোগ করা হলে জামানির মামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

একটি পূর্ববর্তী বিবৃতিতে, সিএনবি বলেছিল যে আজিজের সঙ্গে সম্পূর্ণ যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। এছাড়া ২০১৮ সালে তার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজার বিরুদ্ধে তার আপিল খারিজ করা হয়েছিল।

ব্রিটিশ ধনকুবের স্যার রিচার্ড ব্র্যানসন আবারও সিঙ্গাপুরের মৃত্যুদণ্ড কার্যকর করার সমালোচনা করে বলেছেন, মৃত্যুদণ্ড অপরাধের বিরুদ্ধে বাধা নয়।

ব্র্যানসন টুইটারে বলেন, ছোট আকারের মাদক পাচারকারীদের সাহায্যের প্রয়োজন, কারণ বেশিরভাগই তাদের পরিস্থিতির কারণে হয়রানির শিকার হয়। তিনি বলেন, সারিদেউইয়ের ফাঁসি এখনো ঠেকানো যাবে ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!