টাইফুন ডকসুরি উত্তর ফিলিপাইনে আছড়ে পড়ার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার (২৭ জুলাই) ম্যানিলার ৩৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে লেগুনা হ্রদে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন উপকূলরক্ষী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আরমান্দো বালিলো।
স্থানীয় টেলিরাডিও টিভিকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হঠাৎ দমকা হাওয়ার পর তারা আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা বাম দিকে দৌড়ে যায় এবং নৌকাটি ডুবে যায়।’
.png)
পৌরসভার উদ্ধারকারী কর্মকর্তা কেনেথ সিরাডোস বলেছেন, ছোট যাত্রীবাহী নৌকাটি বিনঙ্গোনান শহর থেকে হ্রদের মাঝখানে তালিম দ্বীপে নিয়মিত চলাচল করছিল।
তিনি আরো বলেন, উদ্ধারকারীরা পানি থেকে ২৩টি মরদেহ উদ্ধার করেছে এবং ৪০ জন বেঁচে আছে। দুর্ঘটনার কয়েক ঘন্টা পর উদ্ধারকারীরা এখনো নিখোঁজ ছয় জনের জন্য হ্রদটিতে অনুসন্ধান করছেন বলেও সিরাডোস জানান।
সাত হাজারেরও বেশি দ্বীপের দ্বীপপুঞ্জ ফিলিপাইনের দুর্বল সামুদ্রিক নিরাপত্তা রেকর্ড রয়েছে।
প্রতি বছর সমুদ্রে দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। সাধারণত মাছ ধরার জন্য বা মানুষকে একটি ছোট দ্বীপ থেকে অন্য দ্বীপে স্থানান্তরের জন্য কাঠের ছোট নৌকা ব্যবহৃত হয়।
সূত্র: দ্য স্ট্রেইট টাইমস