ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাহুলের বিয়ের জন্য মেয়ে দেখতে বললেন সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৩, ২৯ জুলাই ২০২৩
রাহুলের বিয়ের জন্য মেয়ে দেখতে বললেন সোনিয়া গান্ধী
রাহুল ও সোনিয়া গান্ধী - ফাইল ছবি

ভারতের হরিয়ানা রাজ্যের একদল কিষানীর সাথে দেখা করেছেন রাহুল গান্ধী। এসময় সাথে ছিলেন তার মা সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াংকা গান্ধী।

কিষানিদের সাথে হাসি ঠাট্টার একপর্যায়ে কিষানিরা সোনিয়াকে বললেন, এবার রাহুলকে বিয়ে দিন। তার জবাবে সোনিয়াও কম যাননি। সোজা হাসির ছলে বলেছেন, আপনারাই রাহুলের জন্য উপযুক্ত পাত্রী খুঁজুন।

ঠিক এসময় ৫৩ বছর বয়সী রাহুলও হরিয়ানার কিষানিদের আশ্বস্ত করে বলেছেন, এটা (বিয়ে) হবে।

Advertisement

সোনিয়া গান্ধীর দিল্লির বাসভবনেই কিষানিদের সঙ্গে আড্ডা-আলোচনায় বসে গান্ধী পরিবার।

অতিথিদের সঙ্গে গান্ধী পরিবারের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন রাহুল।

এর ক্যাপশনে লিখেছেন, কিছু বিশেষ অতিথির সঙ্গে মা, প্রিয়াঙ্কা ও আমার একটি স্মরণীয় দিন! সোনিপাতের কৃষক বোনেরা দিল্লিতে আসেন, তারা সঙ্গে উপহার নিয়ে এসেছিলেন এবং প্রচুর মজার কথাবার্তা হয়েছে। আমরা মূল্যবান উপহার হিসেবে পেয়েছি দেশি ঘি, লাচ্ছি, বাড়িতে তৈরি আচার এবং অনেক অনেক ভালোবাসা।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!