[ আন্তর্জাতিক ]
মাঝ আকাশে হঠাৎ বিকল ইঞ্জিন, সমুদ্রে উড়োজাহাজ অবতরণ করালেন পাইলট
ছবি: প্রতীকী
মাঝ আকাশে থাকা অবস্থায় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সমুদ্র উপকূলের পানিতে পর্যটকবাহী একটি উড়োজাহাজ অবতরণ করিয়েছেন পাইলট।
রোববার (৩০ জুলাই) দক্ষিণ ফ্রান্স উপকূলে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, সব যাত্রী অক্ষত আছেন।
.png)
জানা যায়, সেসনা-১৭৭ উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ১০টার কিছুক্ষণ আগে ফ্রান্সের ফ্রেজুসের ভূমধ্যসাগরীয় রিসোর্টের কাছে উপকূলে এক হাজার ৯৬৮ ফুট উঁচু থেকে অবতরণ করে। সৈকতে অনেক মানুষ থাকায় পাইলট সৈকত এড়িয়ে পানিকে বেছে নেন বলে স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে।
একজন মুখপাত্র বলেছেন, এভাবে অবতরণের জন্য প্রচুর প্রযুক্তিগত দক্ষতা এবং কিছুটা ভাগ্যের প্রয়োজন।
অগ্নিনির্বাপক কর্মীরা দুই নারী এবং এক পুরুষকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন। তারা অবতরণের পর উড়োজাহাজ থেকে বের হতে সক্ষম হয়েছিলেন। অবতরণের পর উড়োজাহাজটি ডুবে যায়, যদিও এখন পর্যন্ত সমুদ্রে কোনো দূষণ ধরা পড়েনি।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!