ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্র পরমাণু নিরস্ত্রীকরণে নেতৃত্ব দেয়ার যোগ্য নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩০, ৭ আগস্ট ২০২৩
যুক্তরাষ্ট্র পরমাণু নিরস্ত্রীকরণে নেতৃত্ব দেয়ার যোগ্য নয়: ইরান
ছবি: সংগৃহীত

জাপানের হিরোশিমা নগরীতে অ্যাটম বোমা বর্ষণের ৭৮তম বার্ষিকীতে ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দেয়ার যোগ্য নয়।

তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যারা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পরমাণু বোমা বর্ষণ করেছে এবং কয়েক লাখ মানুষ হতাহত হয়েছে।  এছাড়া, ইহুদিবাদী ইসরায়েল যে পরমাণু অস্ত্র তৈরি করেছে তার প্রধান সমর্থক হচ্ছে যুক্তরাষ্ট্র। সে ক্ষেত্রে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই নেতৃত্ব দিতে পারে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি রোববার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এ বিষয়ে জোরালোভাবে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কালো ইতিহাস রয়েছে। তারা ইহুদিবাদী ইসরায়েলকে বিশাল অস্ত্র তৈরির ক্ষেত্রে সহযোগিতা দিয়েছে। এরপরও কী তারা পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার ব্যাপারে ঝাণ্ডাবাহিক হতে পারে?

Advertisement

ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে যুক্তরাষ্ট্র যে প্রশ্ন তুলে আসছে তা প্রত্যাখ্যান করে নাসের কানয়ানি বলেন, ইচ্ছাকৃতভাবে ওয়াশিংটন বিশাল মিথ্যা কথা বলছে।

১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে পরমাণু বোমা হামলা চালায় যাতে ওই বছর শেষে মৃতের সংখ্যা এক লাখ চল্লিশ হাজারে দাঁড়ায়। আর ৯ আগস্ট নাগাসাকি শহরে যে বোমা হামলা চালানো হয় তাতে নিহত হয়েছিল ৭০ হাজার মানুষ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!