ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরের বিরুদ্ধে মার্কিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫০, ১০ আগস্ট ২০২৩
লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরের বিরুদ্ধে মার্কিন
ফাইল ফটো

লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক একজন গভর্নর ও তার ঘনিষ্ঠ চার সহযোগীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রিয়াদ সালামেহ ও তার ঘনিষ্ঠ চার সহযোগীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন অর্থ বিভাগ বলছে, রিয়াদ সালামেহের দুর্নীতি ও বেআইনি কর্মকাণ্ড লেবাননে আইনের শাসন ভেঙে পড়তে ভূমিকা রেখেছে।

Advertisement

মার্কিন অর্থ বিভাগ এক বিবৃতিতে বলা হয়, সালামেহ তার ক্ষমতার অপব্যবহার, লেবাননের আইনের লঙ্ঘন করে ইউরোপীয় রিয়েল এস্টেট ব্যবসায় শেল কোম্পানিগুলোর মাধ্যমে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। নিজের এবং সহযোগীদের সমৃদ্ধির জন্য তিনি আইন লঙ্ঘন করে এই বিনিয়োগ করেন। একই দিনে লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্যও।

এদিকে, গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত ও সাধারণ মানুষকে শোষণ-নিপীড়ন ও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অবস্থান নেয়ার অভিযোগে ইউরোপের দেশ বেলারুশের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, তিন বছর আগে বেলারুশে একটি ভুয়া ও একপক্ষীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঐ নির্বাচনের তিন বছর পূর্তি উপলক্ষে এবং প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর অভ্যন্তরীণ নিপীড়ন ও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সহায়তা করার অভিযোগে আটজন ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: লেবানন
লিংক সফলভাবে কপি হয়েছে!