ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিজেপি নেত্রীকে খুনের পর দেহ ফেলা হলো নদীতে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৩, ১২ আগস্ট ২০২৩
বিজেপি নেত্রীকে খুনের পর দেহ ফেলা হলো নদীতে
অমিত সাহু ও সানা খান - ফাইল ছবি

ভারতের নাগপুরের বিজেপি নেত্রী সানা খানকে খুনের ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) মধ্যপ্রদেশের জবলপুর থেকে গ্রেফতার করা হয়েছে সানার স্বামী অমিত সাহুকে।

পুলিশের দাবি, খুনের কথা স্বীকার করেছেন অমিত। গ্রেফতার করা হয়েছে আরো এক জনকে। তিনি জবলপুরের বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, খুনের পর সানার দেহ নদীতে ছুড়ে ফেলে দেন অমিত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সানার দেহ উদ্ধার করা যায়নি।

নাগপুরের বাসিন্দা সানা বিজেপির সংখ্যালঘু সেলের সদস্য। জবলপুরে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যান তিনি।

তার পরিবারের দাবি, গত ১ অগস্ট জবলপুরে ছিলেন সানা। সেই দিনই শেষ কথা হয়েছিল তার সঙ্গে। বেসরকারি বাসে করে জবলপুরে গিয়েছিলেন সানা। সে শহরে পৌঁছনোর পরের দিন দেখা করার জন্য মাকে ফোন করেছিলেন বিজেপি নেত্রী। তার পরেই তিনি নিখোঁজ হয়ে যান বলে দাবি।

সানার স্বামী-সহ আটক দু’জনকে শনিবার মহারাষ্ট্রের আদালতে হাজির করানো হবে।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!