[ আন্তর্জাতিক ]
আইফেল টাওয়ারে বোমাতঙ্ক
আইফেল টাওয়ার - ফাইল ছবি
ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত আইফেল টাওয়ারে বোমাতঙ্কের ঘটনায় হাজারো দর্শনার্থীকে সরিয়ে নেয়া হয়েছে।
শনিবার (১২ আগস্ট) ফরাসি পুলিশ এই আইকনিক টাওয়ারটিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর নিরাপত্তা সতর্কতা জারি করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টাওয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, টাওয়ার এলাকা এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে।
.png)
স্থানীয় সময় দেড়টার কিছুক্ষণ পরই টাওয়ার চত্ত্বর থেকে পর্যটক ও দর্শনার্থীদের সরিয়ে নেয়া হয়। তবে কে বা কারা বোমা হামলার হুমকি দিয়েছে সে ব্যাপারে কিছুই বলা হয়নি।
টাওয়ারের রক্ষণাবেক্ষনকারী সংস্থা এসইটিই জানিয়েছে, পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। এরই মধ্যে একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
সংস্থার একজন মুখপাত্র বলেছেন, এ ধরনের পরিস্থিতি খুবই বিরল। তবে এমন অবস্থায় সচরাচর যেটা করা হয়, সেটাই করা হচ্ছে।’
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফ্রান্স
লিংক সফলভাবে কপি হয়েছে!