ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯ প্রতিবন্ধীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১৮, ৯ আগস্ট ২০২৩
ফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯ প্রতিবন্ধীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ফ্রান্সের পূর্বাঞ্চলে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে আরো দু’জন।

বুধবার (৯ আগস্ট) উইন্টজেনহেইম শহরে প্রতিবন্ধীদের একটি অবকাশযাপন কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

উদ্ধার অভিযান পরিচালনাকারী দলের প্রধান লেফটেন্যান্ট কর্নেল ফিলিপ হাউইলার জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পাওয়ার পরপর অগ্নিনির্বাপন বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে এখনও দুজন নিখোঁজ রয়েছেন।

Advertisement

ডেপুটি মেয়র ড্যানিয়েল লেরয় জানান, এর আগে একটি ড্রোন ব্যবহার করে তিনটি মরদেহ পাওয়া গিয়েছিল। অন্যগুলো পরে সরাসরি অনুসন্ধান ও কুকুরের সাহায্যে পাওয়া গেছে।

হাউট-রিন অঞ্চলের প্রিফেকচার এক বিবৃতিতে জানিয়েছে, ১৭ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে, একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য জনকে মানসিক আঘাত পাওয়ার কারণে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবকাশযাপন কেন্দ্রে যারা অবস্থান করছিলেন তারা নিকটবর্তী শহর ন্যান্সি থেকে এসেছিলেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!