ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মায়ের সঙ্গে ঝগড়া করে হোটেলে আগুন দিলো কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৪, ২৭ জুলাই ২০২৩
মায়ের সঙ্গে ঝগড়া করে হোটেলে আগুন দিলো কিশোরী
ছবি: সংগৃহীত

মায়ের সাথে ঝগড়া করার পর একটি হোটেলের সোফায় আগুন ধরিয়ে দিয়েছে ১৬ বছর বয়সী এক কিশোরী। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের হিলটন হোটেলে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট

পুলিশ জানায়, ইসাবেলা ফেইথ অ্যাডলিন গার্সিয়া এবং তার মা ওকালা হিলটন পরিদর্শনকালে ভোর ৩টা ২০ মিনিটে এই ঘটনা ঘটেছিল। আগুন লাগানোর পরে গার্সিয়া নিজেই ৯১১ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানান। আগুন লাগার পর হোটেলে থাকা কয়েকশ অতিথিকে সরিয়ে নেয়া হয়।

Advertisement

গার্সিয়া বলেন, আমি আমার মায়ের সাথে ঝগড়া করছিলাম। পরে সে অন্য রুমে চলে যায় এবং আমার সাথে কথা বলছিল না। এমনকি সে আমার কল বা টেক্সট মেসেজের কোনো উত্তর দিচ্ছিলো না। পরে রেগে গিয়ে আমি সোফায় আগুন ধরিয়ে দেই।

ওকালা ফায়ার রেসকিউ বিভাগ ফেসবুকে এক বিবৃতিতে বলেছে, হোটেলের লবিতে প্রবেশের সময় দমকলকর্মীরা মাঝারি ধোঁয়ার সম্মুখীন হন। তারা আগুন নিভানোর জন্য পানির ক্যান ব্যবহার করেছিল। পৌঁছানোর সাত মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশ জানায়, তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেলের ক্ষয়ক্ষতি কয়েক লক্ষ ডলার হবে বলে অনুমান করা হচ্ছে। তবে ঘটনায় কেউ আহত হয়নি এবং হোটেলের অতিথিরা সকালে তাদের কক্ষে ফিরে যায়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!