[ আন্তর্জাতিক ]
করোনা মহামারির প্রভাবে অতি দরিদ্র হয়েছে এশিয়ার প্রায় ৭ কোটি মানুষ
ছবি: প্রতীকী
বৈশ্বিক করোনা মহামারির পর এশিয়া মহাদেশে নতুন করে অতি দরিদ্র হয়েছে প্রায় ৭ কোটি মানুষ। এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের (এডিবি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্রকাশ করা ওই প্রতিবেদনে এডিবি জানিয়েছে, ২০২২ সালে এশিয়ার দেশগুলোর মোট ১৫ কোটি ৫০ লাখ মানুষ অতি দরিদ্র। যার মধ্যে শুধু করোনা আমলে অতি দরিদ্র হয়েছেন ৬ কোটি ৭৮ লাখ মানুষ।
এডিবির তথ্য বলছে, ২০২১ সালে আগের বছরের (২০২০) তুলনায় অতি দরিদ্র মানুষের সংখ্যা ৭৫-৮০ লাখ বেড়েছিল।
.png)
বিশ্বব্যাংকের হিসেবে যেসব মানুষের দৈনিক আয় ২.১৫ ডলারের কম, তারাই অতি দরিদ্র। ২০১৭ সালের পণ্যের দাম হিসেব করে এই সংজ্ঞা নির্ধারণ করেছিল বিশ্বব্যাংক। যদিও তার পর সবকিছুর দাম বেড়েছে আরো কয়েক গুণ।
সূত্র: আল-জাজিরা
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!