সম্প্রতি দিল্লি মেট্রোর ভিতরে দু’দল নারীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল। বসার জায়গা নিয়ে ট্রেনে, বাসে ঝামেলা খুব একটা বিরল কোনও ঘটনা নয়। তবে মেট্রোতে এমন দৃশ্য অনেকটাই কম। সম্প্রতি দিল্লি মেট্রোর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একদল নারী নিজেদের মধ্যে হাতাহাতি, ঠেলাঠেলিতে জড়িয়ে পড়েছেন। শুধু তাই-ই নয়, চুলোচুলিও হচ্ছিল। দুই পক্ষই নিজেদের শক্তি আস্ফালনে ব্যস্ত।
.png)
ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত বসার জায়গাকে কেন্দ্র করে। প্রথমে কথা কাটাকাটি দিয়ে ঝামেলা শুরু হয়। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একটা সময়ে এমন পর্যায়ে পৌঁছয় যে, দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এমন পরিস্থিতি দেখে সেই ঝামেলা সামলাতে অন্য যাত্রীরা এগিয়ে যান।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার