ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চুরিতে ব্যর্থ হয়ে ব্যাংকের প্রশংসা করে চিরকুট রেখে গেল চোর!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৬, ২ সেপ্টেম্বর ২০২৩
চুরিতে ব্যর্থ হয়ে ব্যাংকের প্রশংসা করে চিরকুট রেখে গেল চোর!
ছবি: প্রতীকী

ব্যাংকে চুরি করতে ঢুকেছিলেন চোর। কিন্তু কোনো লকারই খুলতে না পেরে শেষে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে একটি চিরকুট লিখে রেখে যান। সেই সঙ্গে তাকে যেন খোঁজা না হয়, সেই অনুরোধও করেছেন।

ঘটনাটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের মাঞ্চেরিয়াল জেলার। গত বৃহস্পতিবার রাতে তেলেঙ্গানা গ্রামীনা ব্যাংকের একটি শাখায় এই ব্যর্থ চুরির প্রচেষ্টা ঘটে। পরদিন শুক্রবার সকালে কর্মচারীরা এসে ব্যাংক খোলার পর চোরের রেখে যাওয়া বার্তা পান।

চিরকুটে চোর জানিয়েছে, ‘আমার আঙুলের ছাপ পাবেন না। ব্যাংকটি ভালো। একটি রুপিও চুরি করতে পারিনি। কাজেই আমাকে ধরবেন না।’

Advertisement

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকের সমস্ত লকার অক্ষত আছে। পাশাপাশি চোরের রেখে যাওয়া চিরকুটটিও পুলিশকে দেখানো হয়েছে।

চোরের ব্যাংকে প্রবেশ এবং চলাফেরা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ ধারণা করছে, ওই চোর মাঞ্চেরিয়াল জেলার কোনো স্থানীয় লোক হতে পারে।

পুলিশ জানিয়েছে, চোর মুখোশ পরে এসেছিল, তাই তার চেহারা দেখা যায়নি। তাকে দেখে পেশাদার চোর বলেও মনে হয়নি বলে উল্লেখ করেছে পুলিশ।

এদিকে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভালো নয় বলেও জানিয়েছে পুলিশ সদস্যরা। তারা বলেন, ব্যাংকটি অল্পের জন্য বেঁচে গেছে। ব্যাংকটির লকার ডোরে একটি অ্যালার্ম আছে।

এর আগেও ব্যাংকটিকে গ্রিলের দরজা, অ্যালার্ম আর নিরাপত্তা প্রহরী বসিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!