রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস বলেছে, শুক্রবার তাদের দুই মহাকাশচারী ওলেগ কোনোনেনকো এবং নিকোলাই চুবসহ নাসার নভোচারী লোরাল ও’হারা কাজাখস্তানের বাইনোকুর কসমোড্রোম থেকে সয়ুজ এমএস-২৪ মহাকাশযানে উঠেছিলেন।
তিন ঘণ্টা পর মহাকাশ যানটি আইএসএসে পৌঁছায়। সেখানে তারা তিন রাশিয়ান, দুই আমেরিকান, এক জাপানী নভোচারী এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার এক প্রতিনিধির সাথে যোগ দেন।
.png)
রাশিয়ার প্রায় ৫০ বছর পর চালানো চন্দ্রাভিযান গত মাসে ব্যর্থ হওয়ার পর মহাকাশ স্টেশনে গেল নভোচারীরা। আইএসএস হচ্ছে আমেরিকা ও রাশিয়ার সহযোগিতার একটি ব্যতিক্রমী ভেন্যু। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে দুই দেশের সম্পর্কে ফাটল ধরে। এসব নভোচারী এমএস-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন।
সূত্র: রয়টার্স