ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ ধসে পড়লো বাড়ি, একই পরিবারের ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫২, ১৬ সেপ্টেম্বর ২০২৩
ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ ধসে পড়লো বাড়ি, একই পরিবারের ৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে একটি বাড়ি ধসে একই পরিবারের অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে প্রদেশটির লখনউ শহরের আলমবাগ থানার অন্তর্গত একটি রেলওয়ে কলোনিতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

লখনউয়ের যুগ্ম ডিসিপি উপেন্দ্র কুমার আগারওয়াল বলেছেন, আমরা রেলওয়ে কলোনির একটি বাড়ি ধসে পাঁচজন আহত হওয়ার খবর পাই। পরে তাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

ডিসিপি বলেন, কলোনিটিকে রেলওয়ে বিভাগ আগেই পরিত্যক্ত ঘোষণা করেছিল এবং এই বাড়িটি খালি করার নোটিশও দিয়েছিল।

তিনি বলেন, বাড়িটি ধসের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

লখনউয়ের জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ঘটনাটি দুঃখজনক। রেলওয়ে কলোনিতে অবস্থিত বাড়িটিতে একই পরিবারের ৫ জন ঘুমিয়ে ছিল। হঠাৎ বাড়িটি ধসে পড়ে এবং তারা মারা যায়। আমরা রেলওয়ের সাথে এই বিষয়ে আলোচনা করছি। কর্মকর্তারা এরইমধ্যে আশেপাশের বাড়িগুলো পরিদর্শন করেছেন।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!