ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইতালি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৫, ১৮ সেপ্টেম্বর ২০২৩
৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইতালি
ভূমিকম্প - প্রতীকী ছবি

ইতালির মধ্যাঞ্চলে ৪ দশমিক ৮ মাত্রার একটি মাঝারি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৫টা ১০ মিনিটে দেশটির ফ্লোরেন্স শহরের উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

প্রতিবেদনে জানানো হয়, কম্পনের ফলে আতঙ্কে বাসিন্দারা রাস্তায় নেমে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর শোনা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সতর্কতা হিসাবে কিছু এলাকায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ট্রেন চলাচলও বিলম্বিত হয়েছিল।

Advertisement

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি)-এর রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। যার কেন্দ্রস্থল ছিল ফ্লোরেন্স প্রদেশের মারাদির কাছে।

দমকলকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ জানান, আতঙ্কিত বাসিন্দারা জরুরী পরিষেবাগুলোতে কল করছে।

মাররাডির মেয়র টমাসো ত্রিবার্টি বলেছেন, অগ্নিনির্বাপক কর্মীরা সবার বাড়ি পরীক্ষা করে দেখছেন।

তিনি বলেন, ‘সমস্ত মানুষ রাস্তায় নেমে পড়েছে কিন্তু কোনো বিশেষ ক্ষতির খবর পাওয়া যায়নি।’ ২০১৯ সালে মুগেলোর কাছে একটি ৪.৫-মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!