দেশটির নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যম জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ইরাকে উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় এ ঘটনা ঘটে।
নিনেভেহ প্রদেশের গভর্নর নিজিম আল জুবোরি জানান, মৃতের সংখ্যা এখনো চূড়ান্ত করা যায়নি। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
.png)
এদিকে, এমন ঘটনায় বর ও কনে জীবিত আছেন বলে গণমাধ্যম জানিয়েছে। বিবিসি জানিয়েছে, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন আতশবাজি জ্বালানোর পর হল রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়।
নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে ইরাকে উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় এই ঘটনা ঘটে।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন আতশবাজি জ্বালানোর পর হলরুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়।
ইরাকি নিউজ এজেন্সি নিনার পোস্ট করা একটি ছবিতে দমকলকর্মীদের আগুন নেভাতে লড়াই করতে দেখা যায় এবং সোশ্যাল মিডিয়ায় দেওয়া স্থানীয় সাংবাদিকদের ছবিগুলোতে বিয়ের অনুষ্ঠানস্থলের পুড়ে যাওয়া অংশ দেখা যায়।
ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদফতর জানিয়েছে, পুড়ে যাওয়া ভবনে থাকা দাহ্য প্যানেল আগুন আরও ছড়িয়ে পড়তে সাহায্য করে থাকতে পারে। অধিদফতরের একজন কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডের ফলে ইভেন্ট হলের কিছু অংশ ধসে পড়ে। স্বল্পমূল্যের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সেটি ধসে পড়ে।