ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অবৈধ পার্কিং, সৌদিতে দেড় হাজারের বেশি গাড়ি জব্দ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৭, ৩০ সেপ্টেম্বর ২০২৩
অবৈধ পার্কিং, সৌদিতে দেড় হাজারের বেশি গাড়ি জব্দ
ফাইল ফটো

বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য বরাদ্দ করা জায়গা দখল করে পার্কিং করায় সৌদি আরবে এক হাজার ৭৯০টি গাড়ি জব্দ করা হয়েছে। 

দেশটি সাধারণ ট্রাফিক অধিদফতর জানায়, মূলত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত পার্কিং বিধানগুলোর প্রতি সম্মান ও সম্মতি কার্যকর করার লক্ষেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

সৌদির ট্রাফিক বিভাগ এক এক্স বার্তায় জানায়, সৌদির বিভিন্ন এলাকায় সফলভাবে ই অভিযান চালানো হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য বরাদ্দ করা জায়গার যথাযথ ব্যবহার ও পার্কিং ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপের অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে।

Advertisement

ট্রাফিক জেনারেল ডিরেক্টরেটের মুখপাত্র জোর দিয়ে জানান, সব এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়াতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এক্ষেত্রে জনসাধারণকে সহযোগিতা করতে আহ্বান জানানো হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ করা জায়গায় বেআইনিভাবে যারা পার্কিং করেন তাদের ওপর আরোপিত জরিমানার বিষয়ে স্পষ্ট করেছে ট্রাফিক বিভাগ। মূলত আইন ভঙ্গকারীদের ৫০০ থেকে এক হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সৌদি
লিংক সফলভাবে কপি হয়েছে!