গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন পুলিশ সিসি ক্যামেরায় ধারণকৃত এ ঘটনার ভিডিও প্রকাশ করেছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, নাটকীয় এ ঘটনার সাথে জড়িত ৩৪ বছর বয়সী ওই ব্যক্তির নাম জন হারগ্রেভস। পুলিশ কার্যালয় ভবনের দরজা ও দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যান তিনি।
.png)
ভিডিওতে দেখা যায়, নিজেই গাড়ি থেকে বের হয়ে আত্মসমর্পণ করেন জন। কর্তব্যরত পুলিশ আটক করে তাকে। এরপর তাকে হাজতে নেয়া হয়।
এ প্রসঙ্গে পুলিশ জানায়, এর আগে একইদিন আরো একটি বাড়ির দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যান জন। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। তবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।