ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শপিংয়ে ব্যস্ত স্ত্রী, অপেক্ষায় থাকতে থাকতে পাথর দিয়ে ভাস্কর্য বানিয়ে ফেললেন স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৪, ৫ অক্টোবর ২০২৩
শপিংয়ে ব্যস্ত স্ত্রী, অপেক্ষায় থাকতে থাকতে পাথর দিয়ে ভাস্কর্য বানিয়ে ফেললেন স্বামী!
ছবি: সংগৃহীত

স্ত্রী শপিং করতে গেছেন মার্কেটে। কাছেই থাকা সমুদ্র সৈকতে অপেক্ষায় ছিলেন স্বামী। স্ত্রীর ফেরার অপেক্ষার সময়ে পাথর দিয়ে পুরো একটি ভাস্কর্য বানিয়ে ফেললেন তিনি। সম্প্রতি যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিম প্রান্তের কর্নওয়েল কাউন্টির কর্নিশ সৈকতে ঘটেছে এই ঘটনা।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এক ঘণ্টার মধ্যে জটিল ভাস্কর্যটি বানান কর্নওয়েলের শহর বডমিনের বাসিন্দা হ্যারি ম্যাডক্স।

হ্যারি জানান, তিনি প্রতি সপ্তাহে বিভিন্ন সমুদ্র সৈকত পরিদর্শন করেন। সেখানে যেসব পাথর থাকে তা দিয়ে ভাস্কর্য তৈরি করেন। তবে তিনি সৈকত ছাড়ার আগে ভাস্কর্যটি ভেঙে ফেলেন এবং কোনো চিহ্ন অবশিষ্ট রাখেন না। তবে তিনি ছবি তুলে রাখেন।

Advertisement

হ্যারি বলেন, ‘আমার স্ত্রী গাড়ি চালায় না। তাই বুধবার আমি তাকে সেন্ট অস্টেলে কেনাকাটা করতে নিয়ে যাই। স্ত্রীর কেনাকাটা করার সময় ঘণ্টাখানেক সৈকতে কাটাই। সেই সময়ে ভাস্কর্য তৈরি করি।’

ব্রিটিশ এই নাগরিক বলেন, ‘সৈকতের অবস্থা জোয়ার এবং আবহাওয়ার উপর নির্ভর করে। সেদিন একটু হাওয়া লাগছিল তাই আমি পোর্টপিয়ানের সিদ্ধান্ত নিয়েছিলাম।’

তিনি বলেন, ‘কাঠামোর প্রথম অংশ (মুনগেট) ৩০ মিনিটের মধ্যে খুব সহজে একসাথে চলে গিয়েছিল। এরপর আমার চলে যাওয়ার সময় না হওয়া পর্যন্ত এতে পাথর যোগ করতে থাকি।’

হ্যারি বলেন, ‘আমি যে জিনিসগুলো তৈরি করি সেটি স্থির নয়। যদি কারও ওপরে সেটি পড়ে তাহলে ক্ষতি হবে। এজন্য আমি পরে এটি ভেঙে ফেলি। আমি সৈকতে রেখে যাওয়া এই জিনিসগুলোর ভক্ত নই।’

তিনি বলেন, ‘আমি শিল্পটি তৈরির পর ছবি তুলি। যাওয়ার আগে আমি ভেঙে ফেলি। তারপর স্ত্রী ফিরলে তাকে নিয়ে বাড়ি ফিরি।’

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!