রোববার রাতে কোইনু হংকংয়ে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে চীনের আবহাওয়া বিভাগ।
এরই মধ্যে টাইফুনের প্রভাবে রোববার ও সোমবার অঞ্চলটিতে তীব্র বৃষ্টিপাতের শঙ্কা থাকায় ইয়েলো অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। সেখানকার স্কুল ও কিছু সরকারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট।
.png)
আবহাওয়া কেন্দ্র আরও জানায়, উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত টাইফুনটি ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেলে প্রদেশের পূর্ব উপকূলীয় অঞ্চলের কাছাকাছি পৌঁছাবে। আগামী রোববার পর্যন্ত টাইফুনটি দক্ষিণ-পশ্চিম দিকে ঘুরে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।
পাশাপাশি পূর্ব চীন ও দক্ষিণ চীন সাগরের কিছু অংশ, চেচিয়াং, ফুচিয়ান, কুয়াংতোং ও তাইওয়ানের উপকূলীয় অঞ্চলে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।