ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তানে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮, ১৫ অক্টোবর ২০২৩
আফগানিস্তানে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ফাইল ফটো

আফগানিস্তান ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটিতে নয় দিনের ব্যবধানে তৃতীয়বারের মতো ভূমিকম্প আঘাত হানলো।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, পশ্চিম আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫।

এদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রোববার পশ্চিম আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে রয়টার্স।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!