ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বেলজিয়ামে বন্দুক হামলা, ২ সুইডিশ নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২২, ১৭ অক্টোবর ২০২৩
বেলজিয়ামে বন্দুক হামলা, ২ সুইডিশ নাগরিক নিহত
ছবি: সংগৃহীত

বেলজিয়ামে বন্দুক হামলার ঘটনায় সুইডেনের দুই নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দেশটির রাজধানী ব্রাসেলসে এ হামলার ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। তিনি তিউনিশিয়ার নাগরিক। তার বয়স ৪৫ বছর।

Advertisement

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার বুকে গুলি করেছিল পুলিশ। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করলে সে মারা যায়। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে বন্দুক হামলার সময়ে ইউরো বাছাইপর্বে রাজধানী ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে খেলছিল সুইডেন। সেই খেলার মাঝখানেই দুই সুইডিশ নাগরিককে গুলি করে হত্যার খবর জানা যায়। সেই ঘটনার পর ম্যাচের বাকি অংশ আর খেলেনি সুইডেনের ফুটবলাররা। এরপর ম্যাচটি পরিত্যক্ত হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!