ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হামাসের গুলিতে ইসরায়েলি ব্রিগেড কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১০, ৮ অক্টোবর ২০২৩
হামাসের গুলিতে ইসরায়েলি ব্রিগেড কমান্ডার নিহত
নিহত ব্রিগেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জনাথন স্টেইনবার্গ।ছবি: সংগৃহীত

নতুন করে সংঘর্ষে উত্তাল ইসরায়েল-ফিলিস্তিন। শনিবার ভোরে ফিলিস্তিনিদের দিক থেকে ইসরায়েলে আকস্মিক এবং নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে সবশেষ ৩০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে এক হাজারেও বেশি। 

হামাস দাবি করেছে, গাজা উপত্যকা থেকে তারা ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারেরও বেশি রকেট হামলা চালায়। জবাবে ইসরায়েলও সামরিক হামলা চালানো শুরু করে। তবে এ লড়াইয়ে ইসরায়েলের ব্রিগেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জনাথন স্টেইনবার্গ (৪২) নিহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত কর্নেল জোনাথন স্টেইনবার্গ ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান পদাতিক শাখা নাহাল ব্রিগেডের প্রধান কমান্ডিং অফিসার ছিলেন। স্মরণকালের মধ্যে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানো জ্যেষ্ঠ ইসরায়েলি সেনা কর্মকর্তাদের মধ্যে অন্যতম তিনি।

Advertisement

শনিবার মধ্যরাতে এক এক্সবার্তায় আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেরেম সালম এলাকায় জোনাথন স্টেইনবার্গ নিহত হয়েছেন। সেখানে নাহাল ব্রিগেডের সঙ্গে ইসরায়েলে ঢুকে পড়া হামাস যোদ্ধাদের গোলাগুলির একপযার্য়ে তিনি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তবে সেখানে স্টেইনবার্গ ছাড়া অন্য কোনো ইসরায়েলি সেনা কিংবা হামাসের যোদ্ধা হতাহত হয়েছে কিনা, তা জানায়নি আইডিএফ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!