সংবাদমাধ্যম সিএনএনের তথ্যানুযায়ী, গ্যাগ অর্ডার অনুসারে আদালতের কোনো কর্মী সম্পর্কে কথা বলতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই আদেশ তিনি মানেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যালিস গ্রিনফিল্ড নামে বিচার বিভাগীয় একজন কর্মচারীকে হেনস্থা করে একটি পোস্টার প্রকাশ করেন ট্রাম্প। এতে গ্রিনফিল্ডের সঙ্গে চাক শু’কে জড়ানো হয়। ট্রাম্প দাবি করেন, চাক শু’র সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’ রয়েছে গ্রিনফিল্ডের। আপত্তিকর এই পোস্টার প্রকাশের পর বিচারক এনগোরোন তাকে কঠোরভাবে ভর্ৎসনা করেছিলেন এবং পোস্টটি সরিয়ে ফেলার আদেশ দিয়েছিলেন।
ট্রাম্পের সেই পোস্টার প্রকাশের পর শু’র একজন মুখপাত্র বলেন, বিষয়টি একই সঙ্গে হাস্যকর, অযৌক্তিক এবং মিথ্যা ও উদ্দেশ্যপ্রাণোদিত।
.png)
বিচারক এনগোরোনের আদেশে গত ৩ অক্টোবর পোস্টটি ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল থেকে সরিয়ে নেয়া হয়। কিন্তু তার প্রচারণামূলক ওয়েবসাইট থেকে পোস্টটি সরাতে গড়িমসি করা হয়। গত বৃহস্পতিবার মার্কিন সময় রাত ১০টার দিকে সেই পোস্ট ওয়েবসাইট থেকেও সরিয়ে নেন ট্রাম্পের প্রতিনিধিরা।