সতর্কবার্তায় বলা হয়, বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা বৃদ্ধি, সম্ভাব্য সন্ত্রাসী হামলা, বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ও মার্কিন স্বার্থবিরোধী সহিংস কর্মকাণ্ডের ঝুঁকি বিবেচনা করে বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে পররাষ্ট্র দফতর।
বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা বেড়ে যাওয়া এবং আমেরিকানদের বিরুদ্ধে চরমপন্থীদের হামলা ও সহিংসতার শঙ্কা উল্লেখ করে সতর্কবার্তাটি জারি করা হয়। তবে এই সতর্কবার্তায় এককভাবে বৈশ্বিক কোনো ঘটনার কথা উল্লেখ করা হয়নি। তবে সতর্কবার্তাটি ইসরায়েল-হামাসের মধ্যকার চলমান দ্বন্দ্বের মধ্যেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিল।
.png)
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর পরও তেল আবিবকে সমর্থন নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে করে দেশে দেশে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ দেখা দিয়েছে। এমন এক পরিস্থিতির মধ্যে নাগরিকদের এভাবে সতর্ক করল ওয়াশিংটন।
তবে যুক্তরাষ্ট্র কেন এমন সতর্কতা জারি করল এবং এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো হুমকি পেয়েছে কিনা মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে সে সম্পর্কে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।