শুক্রবার (২৭ অক্টোবর) দিল্লির জৈতপুরে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, দুইজন বন্দুকধারী ওই তরুণীর বাসায় প্রবেশ করে তার ওপর গুলি চালায়। এদের মধ্যে একজন তার প্রেমিকের ভাই।
.png)
গুলিবিদ্ধ অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার দিন স্থানীয় সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বন্দুকধারীরা মুখে মাস্ক পড়ে ওই তরুণীর বাসায় প্রবেশ করে। তারা তার ওপর পাঁচটি গুলি চালায়। ২৪ বছর বয়সী ওই তরুণীর নাম পূজা জাদব।
স্থানীয়রা বন্দুকের গুলির শব্দ শুনে ওই দু’জনকে ধাওয়া দেয়, এ সময় তারা একটি মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু স্থানীয়রা ধাওয়া দেওয়ার ফলে তারা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িত দু’জনের মধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি হলেন রকি। সে পূজার প্রেমিক কৃষাণের ভাই। রকি ভাইয়ের সম্পর্ক মেনে নিতে পারেনি, এজন্য সে পূজাকে খুন করে।
এদিকে ৩৭ বছর বয়সী কৃষাণ আগেই বিয়ে করেছেন, তার চারটি সন্তানও রয়েছে। এর মধ্যেই সে পূজার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। পূজার সঙ্গে তার ভাই কাজ করত। সম্পর্কে জড়ানোর পর রকি পূজাকে চাকরি ছাড়ার জন্য চাপ দিত।