[ আন্তর্জাতিক ]
বাইডেনের বাসভবনের আকাশসীমায় অচেনা বিমান!
জো বাইডেন - ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ির আকাশসীমায় সম্প্রতি একটি অচেনা বিমান ঢুকে পড়ার ঘটনায় তার নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
গত শনিবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটন শহরে এ ঘটনাটি ঘটে।
সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, গোটা ঘটনার সময়ে সেই বাড়িতেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। শেষ পর্যন্ত কোনও বিপদ ঘটেনি। তবে প্রশ্ন উঠেছে প্রেসিডেন্টের পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে।
.png)
এদিকে বাইডেনের বাসভবনের আকাশসীমায় অচেনা বিমান দেখতে পেয়েই এলাকা জুড়ে সতর্কতা জারি হয়। একঝাঁক ফাইটার জেট মোতায়েন করা হয় নজরদারি চালানোর জন্য। শেষ পর্যন্ত কাছেই একটি বিমানবন্দরে নামিয়ে দেয়া হয় ওই বিমানটিকে।
এরইমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে আমেরিকার সিক্রেট সার্ভিস। মার্কিন বিমান বিভাগের পক্ষ থেকেও ঘটনার তদন্ত চলছে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!