[ আন্তর্জাতিক ]
সাবেক ফার্স্ট লেডি রোজালিন কার্টার মারা গেছেন
ছবি: সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী রোজালিন কার্টার মারা গেছেন। মানসিক স্বাস্থ্য এবং মানবাধিকারের জন্য কাজ করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন তিনি।
স্থানীয় সময় রোববার বিকেলে ৯৬ বছর বয়সী সাবেক এই ফার্স্ট লেডির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জিমি কার্টারের অলাভজনক প্রতিষ্ঠান ‘কার্টার সেন্টার’।
গত মে মাসের শেষ দিকে, রোজালিন কার্টার ডিমেনশিয়ায় ভুগছেন বলে জানিয়েছিল কার্টার সেন্টার।
.png)
এর আগে, ২০১৯ সালে সবচেয়ে বেশি সময় ধরে বিবাহিত মার্কিন প্রেসিডেন্ট দম্পতি হওয়ার মাইলফলক স্পর্শ করেছিলেন জিমি ও রোজালিন কার্টার।
জর্জিয়ার প্লেইন্সে জন্ম নেয়া জিমি কার্টার ও রোজালিন কার্টার বিবাহবন্ধনে আবদ্ধ হন ১৯৪৬ সালের ৭ জুলাই। তখন জিমি কার্টারের বয়স ছিল ২১ এবং রোজালিনের বয়স ছিল ১৮ বছর।
হোয়াইট হাউসে চার বছর কাটানোসহ সাত দশকের বেশি সময় ধরে একসঙ্গে থাকার পরও দীর্ঘদিন আলোচনার কেন্দ্রে ছিলেন জিমি ও রোজালিন কার্টার।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!