[ আন্তর্জাতিক ]
মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১২
ছবি: সংগৃহীত
মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যের মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। খবর এএফপি’র।
সংবাদমাধ্যম এএফপি জানায়, একটি বাস উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
এদিকে দেশটির কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেছেন, মঙ্গলবার সকালে লা টিনাজা এবং আকাইউকান শহরের সংযোগ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
মেক্সিকোর ন্যাশনাল গার্ডের এক সূত্র এএফপি’কে জানায়, চালকের ভুলের কারণে দুর্ঘটনা ঘটেছে। নিরাপত্তা কর্মীরা জানান, আহতদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেক্সিকো
লিংক সফলভাবে কপি হয়েছে!