ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মারামারির মাঝে স্বামীর কান ছিঁড়ে নিলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৬, ২৭ নভেম্বর ২০২৩
মারামারির মাঝে স্বামীর কান ছিঁড়ে নিলেন স্ত্রী
ফাইল ছবি

ঝগড়ার শুরু, সেখান থেকে মারামারি। এক পর্যায়ে স্বামী কান কামড়ে ছিঁড়ে নিয়েছেন স্ত্রী। পুলিশের কাছে রোববার (২৬ নভেম্বর) এমনই এক অভিযোগ করেছেন ভারতের সুলতানপুরী এলাকার এক ব্যক্তি। 

৪৫ বছর বয়সী ওই ব্যক্তি পুলিশকে জানায়, তার ডান কান কামড়ে ছিঁড়ে নেয়া হয়েছে। এখন কানে অপারেশন করাতে হবে। চিকিৎসার পরই তিনি পুলিশের কাছে এ অভিযোগ দায়ের করেন। ওই ব্যক্তি স্ত্রীর বিরুদ্ধে ৩২৪ ধারায় মামলা করেছেন। পুলিশ বলছে, তারা এ ঘটনায় তদন্ত করবে। 

পুলিশের কাছে সেই ব্যক্তি অভিযোগ করেন, গত ২০ নভেম্বর সকাল ৯টা ২০ মিনিটের দিকে ময়না ফেলতে বাড়ির বাইরে যাই। এ সময় স্ত্রীকে ঘর পরিস্কার করতে বলে যাই। পরে বাসায় ফিরলে সে আমার সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে মারামারি শুরু করে। এক পর্যায়ে কান কামড়ে নেয়। 

Advertisement

তিনি আরো জানান, স্ত্রী বাড়ি বিক্রির জন্য চাপ দিচ্ছিল। আবার সেই অর্থের ভাগ তাকে দেওয়ার জন্য জোর করছিল। কারণ সে আমাদের সন্তান নিয়ে আলাদা থাকতে চাচ্ছে।

পুলিশ জানিয়েছে, তারা ২০ নভেম্বর এ বিষয়ে তথ্য পেয়েছে। পরে তদন্তকারী দল হাসপাতালে পাঠিয়ে পুলিশ এ বিষয়ে তথ্য সংগ্রহ করেছে।

অভিযোগে সেই ব্যক্তি লিখেছেন, ‘আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে কিছুতেই শুনতে চাচ্ছিল না। এক পর্যায়ে আমাকে আঘাত করতে আসলে আমি ফেরানোর চেষ্টা করি। পরে চলে আসার সময় সে আমার কান কামড়ে ধরে।’

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!