[ আন্তর্জাতিক ]
যুক্তরাষ্ট্রের প্রথম নারী বিচারপতি মারা গেছেন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি স্যান্ড্রা ডে ও’কনর মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার ৯৩ বছর বয়সে তিনি নিজের বাসভবনে মারা যান। শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট এক বিবৃতিতে বলেন, স্যান্ড্রা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী বিচারপতি ছিলেন। মেয়ে হিসিবে কোনো বাধাকে তিনি তার পথ রুখে দাঁড়াতে দেননি। কর্মজীবনে নিষ্ঠার সাথে তিনি তার দায়িত্ব পালন করে গেছেন।
তিনিই প্রথম নারী যিনি ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নিয়োগ পেয়েছিলেন। দীর্ঘ ২৪ বছর বিচারপতি হিসেবে কাজ করার পর ২০০৬ সালে তিনি অবসরে যান।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!