রয়টার্সের এক প্রতিবেদন মতে, শনিবার সন্ধ্যায় দেশটির মিন্দানাও অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএিএসসি) বলেছে, ভূমিকম্পটির গভীরতা ৬৩ কিলোমিটার। তবে এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সুনামি সতর্কতা জারি করে বলেছে, ভূমিকম্পের কারণে সুনামি সৃষ্টি হতে পারে। এটি গত ১৫ দিনের মধ্যে দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প।
গত মাসের মাঝামাঝি (১৭ নভেম্বর) এই মিন্দানাও অঞ্চলেই ৬ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) মতে, ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ছিল।
.png)