রোববার দেশটির মারাউই শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) জিমন্যাসিয়ামে একটি অনুষ্ঠানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন লানাও দেল সুরের মিন্দানাও গভর্নর মামিন্টাল আলন্তো আদিওং জুনিয়র। তিনি বলেন, আমার প্রদেশে আমরা মৌলিক মানবাধিকারকে সমুন্নত রাখি। এর মধ্যে ধর্মের অধিকার অন্তর্ভুক্ত।
.png)
মামিন্টাল আলন্তো আদিওং বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হামলারও নিন্দা করা উচিত। কারণ এগুলো এমন জায়গা যা শান্তির সংস্কৃতিকে প্রচার করে এবং আমাদের তরুণদের এই দেশের ভবিষ্যৎ গঠনকারী হিসেবে গড়ে তোলে।
এর আগে ২০১৭ সালে শহরটিতে সরকারি বাহিনী ও জঙ্গি সংগঠন আইএসের সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে পাঁচ মাসব্যাপী সংঘাত হয়।