ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৭, ৩ ডিসেম্বর ২০২৩
আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে আবারো কেঁপে উঠেছে ফিলিপাইন। রোববার দেশটিতে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। খবর রয়টার্সের।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের (জিএফজেড) বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ফিলিপাইন দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। 

তবে রোববারের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি-না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এর আগে, গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে জাপানেও সুনামি সতর্কতা জারি করা হয়। 

Advertisement

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। তাই দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়। রিং অব ফায়ারকে বিশ্বের সবচেয়ে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল হিসেবে শনাক্ত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ফিলিপাইন
লিংক সফলভাবে কপি হয়েছে!