ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দু’টি ইসরায়েলি জাহাজে হামলার দায় স্বীকার করলো হুথি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৪, ৪ ডিসেম্বর ২০২৩
দু’টি ইসরায়েলি জাহাজে হামলার দায় স্বীকার করলো হুথি
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে দু’টি ইসরায়েলি জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। সেই সঙ্গে ওই বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বর্বরোচিত হামলা স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি বলেছেন, রবিবার সকালে বাব আল-মান্দেব প্রণালিতে ‘ইউনিটি এক্সপ্লোরার’ ও ‘নাম্বার নাইন’ নামক দু’টি ইসরায়েলি জাহাজে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, প্রথম জাহাজটিতে একটি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে এবং দ্বিতীয় জাহাজটিতে একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ইয়েমেনের নৌবাহিনীর সতর্ক সংকতে উপেক্ষা করার পর এসব জাহাজে হামলা চালানো হয়েছে। হামলায় উভয় জাহাজের ক্ষতি হয়েছে বলে পশ্চিমা সূত্রগুলো জানিয়েছে।

Advertisement

ইয়েমেনের এই সেনা মুখপাত্র বলেন, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আমরা ইসরায়েলি জাহাজগুলোর স্বাভাবিক চলার পথে প্রতিবন্ধকতা তৈরি করেছি। 

সারিয়ি বলেন, যতদিন আমাদের গাজাবাসী ভাইদের বিরুদ্ধে হামলা বন্ধ না হচ্ছে ততদিন আমরা ইসরায়েলি জাহাজগুলোকে লোহিত সাগর ও আরব সাগর পার হতে দেব না।

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, আমরা আজ আমেরিকা ও ইসরায়েলি সরকারের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের মধ্যে আছি এবং গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এ যুদ্ধ অব্যাহত থাকবে।

অক্টোবরের শুরুতে ইসরায়েল গাজা উপত্যাকায় বিমান হামলা শুরু করার পর থেকেই দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। এরপর গত ১৯ নভেম্বর ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের মালিকানাধীন একটি জাহাজ আটকও করে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!