ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সরকারি চাকরি পাওয়া যুবককে তুলে নিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:০৮, ৫ ডিসেম্বর ২০২৩
সরকারি চাকরি পাওয়া যুবককে তুলে নিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন বাবা
অপহরণ ও জোরপূর্বক বিয়ের শিকার গৌতম কুমার - ফাইল ছবি

সরকারি পরীক্ষায় পাস করে সম্প্রতি শিক্ষক হিসেবে যোগদান করেছেন গৌতম কুমার। অন্যান্য দিনের মতো গত বুধবার (২৯ নভেম্বর) স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেলেন তিনি। ক্লাসের মধ্যে হঠাৎ করে কয়েকজন ব্যক্তি জোর করে ঢুকে গৌতমকে তুলে নিয়ে যান। এমনকি অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে মাথায় বন্দুক ঠেকিয়ে তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেন এক অপহরণকারী। এমন ঘটনা ঘটেছে ভারতের বিহারে।

শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

পুলিশ জানিয়েছে, গত বুধবার বিহারের বৈশালী জেলায় এই অপহরণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী গৌতম কুমার পাতেপুরের রেপুরার একটি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক হিসেবে যোগদান করেছেন।

Advertisement

সেই স্কুল থেকেই গৌতম অপহৃত হওয়ার পরপরই থানায় খবর দেন প্রধান শিক্ষক। শেষ পর্যন্ত গৌতমের ফোনের লোকেশন দেখে তার খোঁজ মেলে। পুলিশ গিয়ে গৌতমকে উদ্ধার করে। ততক্ষণে অবশ্য বিয়ের সব নিয়মকানুন সম্পন্ন হয়ে গেছে।

এই ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন গৌতমের পরিবারের সদস্যরা। পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তারা।

বিহারে অবশ্য এমন ঘটনা এটাই প্রথম নয়। ‘পাকড়ুয়া বিয়ে’ বেশ প্রচলিত রাজ্যটিতে। পাত্রকে তুলে নিয়ে জোর করে বিয়ে দেওয়ার ঘটনা আগেও ঘটেছে বিহারে। তবে এ ধরনের বিয়ের আইনি বৈধতা নেই বলে আগের একটি মামলায় রায় দিয়েছেন স্থানীয় আদালত।

গত বছর এক পশু চিকিৎসককে অসুস্থ প্রাণীর চিকিৎসার জন্য ডেকে প্রথমে তিন ব্যক্তি অপহরণ করেন। এরপর তাকে এক মেয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেয়া হয়। কয়েক বছর আগে বিহারের এক প্রকৌশলীর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!