ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিয়ের আংটি খুলে ফেললেন অভিষেক, ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ স্পষ্ট!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৭, ৪ ডিসেম্বর ২০২৩
বিয়ের আংটি খুলে ফেললেন অভিষেক, ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ স্পষ্ট!
ছবি: সংগৃহীত

গত কয়েক মাস ধরেই বচ্চনদের অন্দরমহল নিয়ে জল্পনা তুঙ্গে। বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে ঐশ্বরিয়া রায় বচ্চনের। ২০০৭ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বরিয়া। তারপর থেকে অভিনেত্রী হওয়ার পাশাপাশি ‘বচ্চন বহু’ হিসাবেও পরিচিতি পান তিনি। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবন অভিষেক-ঐশ্বরিয়ার।

অভিষেকের সঙ্গে বিয়ের পর বলিপাড়ার এমন কোনো অনুষ্ঠান দেখা যায়নি, যেখানে ঐশ্বরিয়া একা উপস্থিত ছিলেন। সব সময় অভিষেকের সঙ্গেই দেখা যেত তাকে। কিন্তু গত কয়েকমাস ধরে বদলে গিয়েছে ছবি। একে অপরকে ছাড়াই যাচ্ছেন সব জায়গায়। এমনকি, বচ্চন পরিবারের সঙ্গেও দেখা যাচ্ছে না ঐশ্বরিয়াকে।

গত ১ নভেম্বর ৫০ বছরে পা দিলেন ঐশ্বরিয়া। কিন্তু বচ্চন পরিবারের অন্য সদস্যেরা অদ্ভুতভাবে নীরব থাকলেন। ইনস্টাগ্রামের পাতায় ঐশ্বরিয়ার একটি সাদা-কালো ছবি পোস্ট করে অভিষেক দায়সারাভাবে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন’। তবে এবার অভিষেকের হাতে বিয়ের আংটি না দেখে চিন্তায় অনুরাগীরা। তবে কি বিচ্ছেদের দিকেই ইঙ্গিত দিচ্ছেন জুনিয়র বচ্চন?

Advertisement

গত প্রায় দু’দশকের পথচলায় একাধিক বার বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে বচ্চন পরিবারকে ঘিরে। এমনকি, বার কয়েক অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদের কানাঘুষোও শোনা গিয়েছে। তবু প্রতি বার নিন্দকদের ভুল প্রমাণ করেছেন তারা। কিন্তু এবার যেন আর নিশ্চিন্তে থাকতে পারছেন না অভিষেক-ঐশ্বরিয়ার অনুরাগীরা।

সম্প্রতি মুম্বাইয়ে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে দেখা গেল অভিষেককে। পরনে নীল শ্যুট, চুলে নতুন ছাঁট, চোখে চশমা। জুনিয়র বচ্চনের এই লুকের প্রশংসা হয়েছে যেমন, তেমনই অনুরাগীদের নজর কেড়েছে অন্য একটি বিষয়। গত ১৬ বছরে বলা যেতে পারে এই প্রথম, অভিষেকের আঙুলে দেখা গেল না তাদের বিয়ের আংটি। এমনিতেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার বিবাদের জল্পনা রয়েছে। দূরত্ব নাকি বেড়েছে অভিষেকের সঙ্গে।

জল্পনা এমনও যে, মেয়ে আরাধ্যারও দায়িত্বের বেশির ভাগটাই নাকি ঐশ্বরিয়ার। এর মাঝে অভিষেকের আঙুলে বিয়ের আংটি উধাও হতে বিচ্ছেদের দুশ্চিন্তায় তাদের অনুরাগীরা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!