ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৫ সহপাঠীকে গুলি করে শিক্ষার্থীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৪, ৭ ডিসেম্বর ২০২৩
৫ সহপাঠীকে গুলি করে শিক্ষার্থীর আত্মহত্যা
ছবি: প্রতীকী

রাশিয়ার ব্রায়ানস্ক শহরের একটি স্কুলে পাঁচ সহপাঠীকে গুলি করে আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এই ঘটনায় বন্দুকধারীসহ দু’জন নিহত হয়েছে।

স্থানীয় পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার ব্রায়ানস্ক শহরের একটি স্কুলে বন্দুক নিয়ে আক্রমণ করে এক শিক্ষার্থী। সেই ঘটনায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। তার কিছুক্ষণ পরেই আত্মহত্যা করেছে ওই আক্রমণকারী। আহতদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

রাশিয়ার তদন্ত কমিটি এক বিবৃতিতে বলেছে, স্কুলে একটি পাম্প-অ্যাকশন শটগান নিয়ে আসে ১৪ বছর বয়সী ছাত্রী। যেখান থেকে সে তার সহপাঠীদের দিকে গুলি চালায়।

পুলিশ জানিয়েছে, কেনো এমন ঘটনা ঘটলো তার কারণ উদ্ঘাটন করার জন্য তদন্ত করা হচ্ছে। আপাতত এর বেশি কিছু জানা যায়নি।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!