ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লাইভ অনুষ্ঠানে রেডিও সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৮, ৭ নভেম্বর ২০২৩
লাইভ অনুষ্ঠানে রেডিও সাংবাদিককে গুলি করে হত্যা
জুয়ান জুমালন - ফাইল ছবি

সরাসরি সম্প্রচারে থাকা অবস্থায় ফিলিপাইনে এক রেডিও উপস্থাপককে গুলি করে হত্যা করা হয়েছে।

গত রোববার (৫ নভেম্বর) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

প্রতিবেদনে জানানো হয়, হত্যার শিকার ওই সাংবাদিকের নাম জুয়ান জুমালন, যিনি ডিজে জনি ওয়াকার নামে পরিচিত। রোববার সকালে দক্ষিণের শর কালাম্বায় নিজের বাড়ি থেকে অনুষ্ঠান সম্প্রচারের সময় অজ্ঞাত হামলাকারী তাকে গুলি করে হত্যা করে যা ফেসবুক লাইভস্ট্রিমে ধরা পড়েছিল। 

Advertisement

পুলিশ জানিয়েছে, খুনি শ্রোতা হওয়ার ভান করে স্টুডিওতে প্রবেশ করে, জুমালনকে দু’বার গুলি করে, তার সোনার নেকলেস ছিনিয়ে নেয়। পরে একটি মোটরবাইকে বাইরে অপেক্ষারত সহযোগীকে নিয়ে পালিয়ে যায়।

এই হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মর্কোস জুনিয়র। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তিনি বলেছেন, ‘সাংবাদিকদের ওপর হামলা আমাদের গণতন্ত্রে বরদাশত করা হবে না।’

ফিলিপাইনের ন্যাশনাল ইউনিয়ন ফর জার্নালিস্টের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুনে মার্কোস জুনিয়র দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এখন পর্যন্ত চার সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

ফিলিপাইনে গণমাধ্যম শিল্প বেশ প্রাণবন্ত। তবে দেশটি বিশ্বে সাংবাদিকদের জন্য ভয়াবহ জায়গা। এক বিবৃতিতে ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট অব দ্য ফিলিপাইন (এনইউজেপি) বলেছে, ১৯৮৬ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের পর নিহত হওয়া ১৯৯তম সাংবাদিক হলেন জুমালন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!