ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১১, ১৬ ডিসেম্বর ২০২৩
ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর করলো ইরান
ছবি: প্রতীকী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে ইরানি বিচার বিভাগের বরাত এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ইরানের গোপনীয় তথ্য সংগ্রহ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে তা সরবরাহ করেছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তানের জাহেদান কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে, কখন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল তা স্পষ্ট নয়।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানায় মৃত্যুদণ্ডের আগে ওই গুপ্তচরের আপিলের আবেদন প্রত্যাহার করেছে দেশটির আদালত।

এর আগে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাস্ক জেলার একটি থানায় সন্ত্রাসী হামলায় অন্তত ১১ পুলিশ নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে এই হামলার ঘটনা ঘটে।

প্রসঙ্গত, ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে। জানা গেছে, গত কয়েক বছর ধরে দক্ষিণ-পূর্ব ইরানে বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে এই সন্ত্রাসী গোষ্ঠীটি। এ সময়ে তারা কয়েকজনকে অপহরণও করেছে। মূলত তারা সামরিক-বেসামরিক মানুষকে টার্গেট করেছে। পাঁচ মাস আগেও অজ্ঞাতপরিচয় হামলাকারীদের হাতে একই প্রদেশে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। ওই ঘটনার পর শুক্রবারের এই হামলা হলো।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!