বুধবার (২০ ডিসেম্বর) দেশটির একটি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট গাজার ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে একে মানবতার জন্য লজ্জাজনক আখ্যায়িত করে বলেন, ইসরায়েল যখন গাজায় গণহত্যা চালাচ্ছে তখন বিশ্বের শক্তিশালী দেশগুলো নিষ্ক্রিয়। এটা খুব লজ্জাজনক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধর্মতত্ত্ববিদ সুলেমান উলুদাগ, ইতিহাসবিদ আলী বিরিঞ্চি, গায়ক এমেল সাইন, চিত্রশিল্পী আলহামি আতালে, পরিচালক সামি সেকেরোগ্লু, ডিজিটাল শিল্পী রেফিক আনাদোল, স্থপতি সিনান জেনিম এবং লেখক নাজান বেকিরোগ্লুসহ অনেকে উপস্থিত ছিলেন।
.png)
ওই অনুষ্ঠানে এরদোগান আরো বলেন, বিশ্বে আমরা এমন অনেক দেশ দেখি, যারা স্থাপত্য থেকে শুরু করে সাহিত্য পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আছে। কিন্তু আমরা আমাদের সংকীর্ণমনতার কারণে পিছিয়ে আছি।
সূত্র: আনাদোলু এজেন্সি