[ আন্তর্জাতিক ]
গাজায় হামাসের হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত, আহত ৩
নিহত ইসরায়েলি সেনারা - ফাইল ছবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযানে আরো দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো তিন সেনা।
শুক্রবার (২২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এরমধ্যে উত্তর গাজায় একজন এবং দক্ষিণ গাজায় আরেকজনের মৃত্যু হয়। বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে মোট চার ইসরায়েলি সেনা নিহতের তথ্য দিয়েছে জাতিসংঘ।
.png)
জাতিসংঘ জানায়, স্থল অভিযান শুরুর পর ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে তেলআবিবের সামরিক বাহিনীর ১৩৮ সদস্য। এসময় ৭শ ৭০ জনের বেশি সেনা আহত হয়েছে। এছাড়া সাত অক্টোবার যুদ্ধ শুরু পর মৃত্যু হয়েছে সাড়ে চারশ’র বেশি সেনার।
সূত্র: আল-জাজিরা
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!