ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলি হামলায় ৮ হাজার শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৫, ২১ ডিসেম্বর ২০২৩
গাজায় ইসরায়েলি হামলায় ৮ হাজার শিশু নিহত
ছবি: সংগৃহীত

গাজা চলমান সংঘাতে অন্তত আট হাজার শিশু নিহত হয়েছে। প্রায় আড়াই মাস ধরে চলা বেশি সময় ধরে চলতে থাকা ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই প্রতিশোধ হিসেবে গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাসের বিরুদ্ধে অভিযানের নামে সেখানে প্রতিদিনই শত শত নিরীহ ফিলিস্তিনির ওপর বর্বর হামলা চালানো হচ্ছে।

সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রতিদিন গড়ে প্রায় ৩০০ জন ফিলিস্তিনি নিহত হচ্ছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক রিচার্ড ব্রেনান বলেছেন, তিনি গাজার হতাহতের পরিসংখ্যানকে বিশ্বাসযোগ্য বলেই মনে করেন।

Advertisement

যুদ্ধক্ষেত্রে নিহতদের সঠিক সংখ্যা গণনা করা একটি বড় চ্যালেঞ্জ। গাজার চিকিৎসকরা বলছেন, মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ ভবনের ধ্বংসস্তূপের নিচে আরো অনেকেই চাপা পড়ে থাকতে পারেন বা অনেক মৃতদেহই হাসপাতালে নেয়া হয়নি বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বুধবার গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার ইসরায়েলি বাহিনী জানায়, তারা ২৪ ঘণ্টায় হামাসের তিন শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে। যদিও এসব হামলায় নিহতদের বেশিরভাগই ফিলিস্তিনি সাধারণ নাগরিক।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!