ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ৭২ ঘণ্টায় ২৫ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯, ২১ ডিসেম্বর ২০২৩
গাজায় ৭২ ঘণ্টায় ২৫ ইসরায়েলি সেনা নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৭২ ঘণ্টায় ইসরায়েলি স্থলবাহিনীর ২৫ সেনাসদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে উপত্যকার শাসকগোষ্ঠী হামাস। সেই সঙ্গে এই সময়ে ৪১টি ইসরায়েলি সামরিক যান পুরোপুরি ধ্বংস কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত করারও দাবি করেছে যোদ্ধারা। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গোষ্ঠীটির সামরিক বিভাগ এজ্জেদিন আল কাসাম ব্রিগেড।

বুধবার গাজায় হামাসের দু’টি সুড়ঙ্গ এবং তাদের নিয়ন্ত্রণে থাকা একটি বাড়িতে অভিযান চলানোর সময় এই সেনারা নিহত হয় বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। 

আরো বলা হয়েছে, এদিন ইসরায়েলের প্রধান শহর তেল আবিবে রকেট হামলাও চালিয়েছে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ইসলায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Advertisement

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই ১৪ হাজারের বেশি। এছাড়া অন্তত ৬ হাজার মানুষ এখনো নিখোঁজ। গাজার জনসংযোগ অফিসের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

গাজার জনসংযোগ অফিস এক বিবৃতিতে জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে বুধবার বিকেল পর্যন্ত পাওয়া খবর অনুসারে অবরুদ্ধ গাজায় সব মিলিয়ে ২৬ হাজারের বেশি মানুষ নিহত ও নিখোঁজ হয়েছে ইসরায়েলি হামলার কারণে। বিবৃতিতে বলা হয়েছে, গাজার বিভিন্ন হাসপাতালের হিসাব অনুসারে ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ হাজার শিশু ও ৬ হাজার ২০০ নারী।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!