ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জন্মের ১৭ দিনের মাথায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল ফিলিস্তিনি শিশুর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৮, ২০ ডিসেম্বর ২০২৩
জন্মের ১৭ দিনের মাথায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল ফিলিস্তিনি শিশুর
ছবি: সংগৃহীত

গাজায় জন্মের ১৭ দিনের মাথায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল ফিলিস্তিনি শিশুর। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধের মধ্যে মাত্র ১৭ দিন আগে জন্ম নেয়া এক ফিলিস্তিনি মেয়ে শিশু ইসরায়েলি হামলায় তার ভাইয়ের সাথে নিহত হয়েছে। শিশুটি যুদ্ধের মধ্যেই গাজার বিদ্যুৎবিহীন একটি হাসপাতালে জন্মগ্রহণ করেছিল। নিহত ওই শিশুর পরিবার তার নাম রেখেছিল আল-আমিরা আয়েশা। যার অর্থ ‘রাজকুমারী আয়েশা’। গত মঙ্গলবার তার পরিবারকে পিষে ফেলা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয় শিশুটি। মারা যাওয়ার আগে সে জীবনের তৃতীয় সপ্তাহও পূর্ণ করতে পারেনি।

গত মঙ্গলবার ভোরের আগে হওয়া হামলায় যখন রাফাহতে ওই শিশুর অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধ্বংস হয়ে যায় তখন তার বর্ধিত পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিল বলে শিশুটির দাদী সুজান জোয়ারাব জানান। হামলা থেকে অবশ্য তিনি বেঁচে যান।

Advertisement

হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় ২৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে আমিরা ও তার ২ বছর বয়সী ভাই আহমেদও রয়েছে।

দাদী সুজান জোয়ারাব বলছেন, মাত্র ২ সপ্তাহের বয়স তার। এমনকি তার নামও নিবন্ধন করা হয়নি।

ইসরায়েলি হামলায় সুজানের ছেলেও আহত হয়েছেন। আহত ছেলের হাসপাতালের বিছানার পাশ থেকে সুজান যখন এসব কথা বলছিলেন তখন তার কণ্ঠ কাপছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ৭ অক্টোবর থেকে টানা প্রায় আড়াই মাস ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই আগ্রাসনের নিহত হয়েছেন প্রায় ২০ হাজার ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!